হাসানের বলে ভারত অধিনায়কের ক্যাচ নিলেন বাংলাদেশ অধিনায়ক

আগে একবার এলবিডব্লিউ করেছিলেন। কিন্তু আম্পায়ার্স কলে বেঁচে যান রোহিত শর্মা। তবে পঞ্চম ওভারে আর রক্ষা হয়নি ভারত অধিনায়কের। এবার স্লিপে থাকা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত নিয়েছেন ক্যাচ।

শুরু থেকেই হাসান মাহমুদের বল স্বস্তি নিয়ে খেলতে পারছিলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। একটু বেশি সাবধানী মনে হচ্ছিল। চতুর্থ ওভারে এলবিডব্লু হওয়া থেকে বেঁচেছেন। রিভিউ নিয়েও তাঁর উইকেটটি পায়নি বাংলাদেশ। কিন্তু ষষ্ঠ ওভারে রোহিতকে (১০ বলে ৬) তুলে নিলেন হাসান।

স্টাম্পের ভেতরে রাখা বল রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে নাজমুলের হাতে। দারুণ টেস্ট ম্যাচসুলভ উইকেট! ক্রিজে জয়সোয়ালের নতুন সঙ্গী শুবমান গিল।

ভারত প্রথম ইনিংস: ৬.৪ ওভার শেষে ১ উইকেটে ২০ রান।