রোহিত-গিল-কোহলি, হাসানে হাসছে বাংলাদেশ

অষ্টম ওভারেi এই আউটটি একটু অদ্ভুত। শুবমান গিলের পায়ের পাশ দিয়ে বলটি বেরিয়ে যাচ্ছিল। গিল ব্যাটে খেলার চেষ্টা করেছিলেন। তার ব্যাটের কানা নিয়ে বল জমা পড়েছে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য এমন আউট কষ্টের।

৮ বল খেলে ০ রানে ফিরলেন গিল| রোহিত শর্মার পর এটা হাসান মাহমুদের দ্বিতীয় শিকার। তার পেস তোপে কাবু হচ্ছে ভারত। তাতে যেন হাসছে বাংলাদেশ।

বিরাট কোহলি ক্রিজে আসা মাত্রই যথারীতি গর্জে উঠেছেন গ্যালারির দর্শকেরা। কিন্তু সেই গর্জন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ সেই হাসান মাহমুদই। 

ইনিংসের শুরুতে অফ স্টাম্পের বাইরের বলে বিরাট কোহলির দুর্বলতা নিয়ে গুঞ্জন আছে। সেই গুঞ্জনকে সত্যে পরিণত করলেন হাসান মাহমুদ। ১০ম ওভারে তার অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন কোহলি। ৬ বলে ৬ রানে আউট হলেন কোহলি।

ক্রিজে জয়সোয়ালের নতুন সঙ্গী রিশাভ পান্ত।

ভারত প্রথম ইনিংসে ৯.২ ওভারে ৩ উইকেটে ৩৪।