পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এতে মূল আলোচনা উপস্থাপন করেন। অতিথি আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, ড. মো. আতাউর রহমান মিয়াজী।
আলোচকরা বলেন, রাসুল (সা.) ছিলেন সকল মানবীয় গুণের অধিকারী। তিনি হচ্ছেন সর্বকালের, সর্বযুগের মানবগোষ্ঠীর জন্য সর্বোত্তম আদর্শের মাপকাঠি।
সাউথইস্ট ইউনিভিার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। রেজিস্ট্রার (ইনচার্জ) এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।