চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে হত্যাকাণ্ডের শিকার তোফাজ্জলের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহের ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকরা।
মর্গ সূত্রে জানা যায়, তোফাজ্জলের দুই হাত, দুই পায়ে পেটানোর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এর আগে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে তিন পুলিশ উল্লেখ করেন, নিহত তোফাজ্জলের পিঠের ডানপাশে কালো ফোলা জখমের পাশাপাশি দুই পা, দুই হাতে রক্তাক্ত কালো জখমের চিহ্ন দেখা গেছে। পরবর্তিতে মর্গ থেকে তোফাজ্জলের মৃতদেহ বুঝে নেন স্বজনরা। দাফনের জন্য মরদেহ বরগুনার গ্রামের বাড়িতে নিয়ে যান তারা।