সাবেক ভূমিমন্ত্রীর ব্যাংক হিসাব খুলতে রিট

জব্দ হওয়া ব্যাংক হিসাব খুলে দেয়ার নির্দেশনা চেয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুখমিলা জামান রিট আবেদন করেছেন।

রিটের শুনানি চলতি সপ্তাহে নয় বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। গত ১২ আগস্ট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুখমিলা জামানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এ আদেশ চ্যালেঞ্জ করে রিট করেন সাইফুজ্জামানের স্ত্রী। গত ১৮ আগস্ট থেকে কয়েক দফায় এটি শুনানির জন্য কার্যতালিকায় আসে। সবশেষ ১৭ সেপ্টেম্বর আদালত এ সপ্তাহে শুনানি নয় বলে আদেশ দেয়। 

এদিকে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ি রয়েছে।  যার বর্তমান বাজারমূল্য ৩২ কোটি ডলার। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৮২৪ কোটি টাকার বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইয়েও তার সম্পদ রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা।