ইরানে ৪৫ বছরে প্রথম সুন্নি সম্প্রদায়ের আরশ জেরেহতান নামের এক ব্যক্তিকে কুর্দিস্তান প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আরব নিউজের।
খবরে বলা হয়, ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর দেশটিতে এই প্রথমবারের মতো কোনো সুন্নি ব্যক্তি আঞ্চলিক সরকার পরিচালনার সুযোগ পেলেন।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানী বলেন, আরশকে পশ্চিমাঞ্চলীয় রাজ্যের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত আগস্টে পেজেশকিয়ান সুন্নি সম্প্রদায়ের আরেক সদস্য আবদোলকারিম হোসেনজাদেহকে তার অন্যতম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন।
ইরানের বেশিরভাগ মানুষই শিয়া সম্প্রদায়ের। দেশটিতে মাত্র ১০ শতাংশ মানুষ সুন্নি সম্প্রদায়ের। ইরানে ইসলামিক বিপ্লবের পর সুন্নি সম্প্রদায়ের লোকজনের সরকারের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার ঘটনা বিরল।
তবে ৬৯ বছর বয়সী পেজেশকিয়ান নির্বাচনী প্রচারণার সময় পেজেশকিয়ান গুরুত্বপূর্ণ পদে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে সুন্নি কুর্দিদের প্রতিনিধিত্ব কম থাকার সমালোচনা করেছিলেন।