দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ! প্রথমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তারপর সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দ্রুত ৫ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।
মোহাম্মদ সিরাজের বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ৩০ বলে ২০ রান করে আউট হয়েছেন শান্ত।
বিপদে পড়া বাংলাদেশের জন্য ভরসা হতে পারতেন মুশফিকুর রহিম। কিন্তু তিনি সেটা পারলেন না। ৪০ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। বুমরার সুইং ও বাউন্স হওয়া বল মুশফিকের ব্যাটে লেগে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দুই হাতে দারুণ ক্যাচ নিয়েছেন লোকেশ রাহুল।
মুশফিক ফিরলেন ১৪ বলে ৮ রান করে। নতুন ব্যাটসম্যান লিটন দাস। আরেক প্রান্তে সাকিব আল হাসান। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উেইকেটে ৫৭।