ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধরখার থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলো, কসবা উপজেলার হারিয়াবহ গ্রামের শামসু মিয়ার ছেলে কাউছার মিয়া (৪০), বড়টুবার কুদ্দুস মিয়ার ছেলে আবু কালাম (৪২) ও ধজনগর গ্রামের নুরু মিয়ার ছেলে সেলিম মিয়া (৫৫)।
আখাউড়া থানার ওসি আবুল হাসিমের নেতৃত্বে এসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ওসি আবুল হাসিম জানান, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা হাইওয়ে রোডে ধরখায় চেকপোস্ট বসিয়ে এই পণ্য আটক করা হয়। অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পাঠানো হবে।