এখনকার শিল্পীরা যেভাবে বাড়ি গাড়ি কিনে ফেলছেন এমনটা একসময়ের প্রভাবশালী শিল্পীরাও পারতেন বলে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন অভিনেত্রী শবনম পারভীন।
তিনি বলেন, ববিতা ম্যাডাম, শাবানা ম্যাডাম, সুচরিতা ম্যাডাম উনারা যারা ছিলেন তারা এতো সহজে কিন্তু গাড়ি বাড়ি করতে পারেন নাই- বলে মন্তব্য করেছেন অভিনয়শিল্পী শবনম পারভিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান নায়িকাদের গাড়ি বাড়ি কেনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এফডিসির সংস্কার প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি কিছু দাবিও জানিয়েছেন। বললেন, নতুন সরকার তো মাত্রই এলেন উনারা যদি আমাদের এফডিসিকে সংস্কার করে দেন, ফ্লোরের ভাড়াটা একটু কমিয়ে দেন। ৪০ বছর আগে বা ৩০ বছর আগে এফডিসি যেমন জমজমাট ছিল, কোনায় কোনায় শুটিং হতো, আমাদের আসলে ওই এফডিসিটাই কাম্য। এখন এফডিসি পৌরাণিক কাহিনির মতো, গ্রামে যেমন পোড়াবাড়ি থাকে, ওখানে মানুষ যেতে ভয় পায়- এফডিসিটা এখন সেরকমই। এফডিসিটা আবার যেন নতুন করে সরগরম হয় এটাই আমার কাম্য।
চলচ্চিত্রের অবস্থা পরিবর্তন প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, এখন প্রয়োজন হল সংস্কার, আমি যখন একটি সিনেমা বানিয়েছিলাম সেটা চলেছিল ১৯০০ হলে। এখন হল মাত্র ৫০ টা। এখন এই অবস্থায় আপনি যে টাকাটা লগ্নি করবেন, সেটা উঠবে কিভাবে? এইদিকটা নজর দেওয়া উচিত। সরকার নিজস্ব প্রযোজনায় সিনেমা বানায় তাহলে আমরা শিল্পীরা করে খেতে পারবো। এখন জুনিয়র শিল্পীরা পরেছে বিপদে।