ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মাইক্রোবাস উল্টে রাইসুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহতরা হলেন রাকিউল ইসলাম (১৭), জুনাইদুল ইসলাম (১৬) এবং আসকা খাতুন (১৮)। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রানীশংকৈল বালিয়াডাঙ্গী সড়কে নেকমরদ ভবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. নাছিম ইকবাল বলেন, ‘দিনাজপুর থেকে রানীশংকৈল হয়ে পঞ্চগড়গামী মাইক্রোবাসটি নেকমরদ এলাকায় পৌঁছালে অপর দিকে থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় মাইক্রোবাসের যাত্রী রাইসুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।’