বিবৃতিতে পরওয়ার

আইন নিজের হাতে তুলে নেওয়া দেশের জন্য অশনিসংকেত

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘আইন হাতে তুলে নেওয়া দেশের জন্য অশনি সংকেত।’

গতকাল শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলমের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম পরওয়ার এসব কথা বলেন। দুই বিশ^বিদ্যালয়ে একই দিনে তোফাজ্জল ও শামীমকে পিটিয়ে হত্যা, খাগড়াছড়িতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যা, গত ৭ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যার ঘটনার কথা উল্লেখ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, এসব হত্যাকান্ডের ঘটনায় দেশ জুড়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পিটিয়ে মানুষ মারার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, নির্মম, অনাকাক্সিক্ষত ও দুঃখজনক। তিনি নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘এসব হত্যাকা- তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সংঘটিত হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ জাতীয় ঘটনা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি ও অশনি সংকেত।’