২০১৫ সালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি এবং অগ্নিসংযোগের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার নাম সৈয়দ মোশারফ হোসেন। তিনি শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ২০১৫ সালের ২০ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার মোশাররফের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ রয়েছে।