সড়ক দুর্ঘটনার পর ক্যারিয়ারে যায় যায় অবস্থায় ছিল রিশাভ পান্তের। সেখান থেকে এ বছরের আইপিএল দিয়ে মাঠে ফিরেছিলেন। তারপর একে একে ক্রিকেটের সব ফরম্যাট দিয়ে এবার টেস্টে ফিরলেন বাংলাদেশ সিরিজ দিয়ে। আর প্রত্যাবর্তনটা রাঙালেন তিনি সেঞ্চুরি দিয়ে।
চিপকের এম. চিদাম্বরম স্টেডিয়ামে ১২৪ বলে তিনি সেঞ্চুরির দেখা পান। তার ইনিসংটি সাজানো ছিল চার ছক্কা ও ১২ চারে। তবে সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকলেন না তিনি। ১২৮ বলে ১০৯ রান করেন ফিরে যান তিনি মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে।
অন্যপ্রান্তে শুবমান গিল ৮৮ রানে অপরাজিত। ভারতের রান ৩ উইকেটে ২৩০। লিড ছাড়িয়েছে ৪৫৭।