রাজধানীতে পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা

রাজধানীর ধানমন্ডিতে ফুটওভার ব্রিজ দিয়ে সড়ক পার হওয়ার সময় পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রিকশাযোগে ধানমণ্ডি-২৭ পার হওয়ার সময় ওভারব্রিজের নিচে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান, ধানমণ্ডি-২৭ ওভারব্রিজ পার হওয়ার সময় পেছন থেকে হামলাকারীরা এসে চুলের মুঠি ধরে বেধড়ক পেটানো শুরু করে। এতে তার ঠোঁট ফুলে গেছে। সারা শরীরে আঘাত করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ দিতে রাজধানীর শেরেবাংলানগর থানায় গেছেন তিনি।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, শায়লা বিথী ও তার দুই সহকর্মী থানায় এসেছেন। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।