সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ভোরে উপজেলার বাঁশতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাছ জব্দ করা হয়।
গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেন দোয়ারাবাজারের বাংলাবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ। তিনি দেশ রূপান্তরকে বলেন, উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে ভারতে ইলিশ পাচার হচ্ছে এ সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ৮৮৫ কেজি ইলিশ ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, জব্দ করা ইলিশের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে কাস্টমসের মাধ্যমে এ মাছগুলো নিলামে বিক্রি করা হবে।