শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি শনিবার (২১ সেপ্টেম্বর) টাঙ্গাইল শাখায় ডিজিটাল লেনদেনের ব্যবহার ও উপকারিতা বিষয়ে দিনব্যাপী এক আর্থিক স্বাক্ষরতা কর্মশালার আয়োজন করে।
উক্ত আর্থিক সাক্ষরতা কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ডিপার্টমেন্ট এর পরিচালক মোঃ ইকবাল মহসীন প্রধান অতিথি এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডিজিটাল লেনদেন এর ব্যবহার ও উপকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ইউনিটের প্রধান মোঃ আবু ছায়েম।
উক্ত কর্মশালায় ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পেমেন্ট এন্ড সেটেলমেন্ট বিভাগের প্রধান মোঃ আব্দুল কুদ্দুছ, মানবসম্পদ বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) এ. কে. এম. হাসান রহিম, ব্যাংকের টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ আব্দুল খালেকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় গ্রাহক ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজিত উক্ত কর্মশালায় ডিজিটাল ব্যাংকিং সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচকবৃন্দ বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন। ডিজিটাল লেনদেন গ্রাহকদের সময়কে সাশ্রয় এবং তাদের লেনদেনকে অধিকতর ঝুঁকিমুক্ত করবে বলে আলোচকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।