বাংলা একাডেমির কাছে ১৪ দফা জাতীয় কবিতা পরিষদের

বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক ড. মোহাম্মদ আজমের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় কবিতা পরিষদ ১৪ দফা সংবলিত একটি স্মারকলিপি দিয়েছে জাতীয় কবিতা পরিষদের নেতারা।

স্মারকলিপির দাবিগুলোর মধ্যে রয়েছে একাডেমির নতুন বানানরীতি বাতিল, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক বিবেচনায় প্রদত্ত গত ১৬ বছরের সব পদক ও পুরস্কার বাতিল, একাডেমির পত্রিকা ‘উত্তরাধিকার’কে গতিশীল এবং সবার অংশগ্রহণমূলক করে তোলা, বইমেলাকে ফ্যাসিস্টবিরোধী, নিরপেক্ষ ও মেধাভিত্তিক জাতীয় উৎসবে পরিণত করা, আওয়ামী তল্পিবাহক প্রকাশকদের হাত থেকে প্রকাশনা শিল্পকে রক্ষা করা প্রভৃতি।

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হানের নেতৃত্বে এ প্রতিনিধিদলে অন্যদের মধ্যে সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহীন রেজা, সদস্য সচিব রেজাউদ্দিন স্টালিন, প্রধান সমন্বয়ক মানব সুরত, দপ্তর সমন্বয়ক কামরুজ্জামান, আসাদ কাজল, এ বি এম সোহেল রশিদ, নুরুন নবী সোহেল, সুমনা নাজনীন, রোকন জহুর প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি