গুলশানে ময়লার স্তূপ থেকে অস্ত্র গুলি উদ্ধার

রাজধানীর গুলশান থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ২৯ রাউন্ড গুলি ও শটগানের ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট-১০-এর পাশে লেকপাড়ে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট-১০-এর পাশে লেকপাড়ে ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি পড়ে থাকতে দেখে গুলশান থানায় ফোন করে জানানো হয়। পরে থানার পুলিশ সদস্যরা গিয়ে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করেন।

অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে একটি বিদেশি ওয়ালথার পিপিকে ৭.৬৫ পিস্তল (মেড বাই জার্মানি), ৭ রাউন্ড ৭.৬৫ গুলি, ২২ বোর ২৩ রাউন্ড গুলি ও শটগানের ৩৮ রাউন্ড কার্তুজ।