মনিরুজ্জামান ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত

শিল্পপতি মো. মনিরুজ্জামান মোল্লা ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত শনিবার অনুষ্ঠিত বোর্ডের সভায় তাকে এই পদে নির্বাচন করা হয়।

মো. মনিরুজ্জামান মোল্লা ইউনিয়ন লেবেল অ্যান্ড এক্সেসরিজ লি., ইউনিয়ন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ, গ্লোসি ডিজাইন এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এ ছাড়া, তিনি জাহিমা খাতুন প্রাইমারি স্কুল, আলহাজ আব্দুর রশিদ মোল্লা জাহিমা খাতুন গার্লস হাই স্কুল, জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ, সুন্দর কাটি হাফিজিয়া মাদ্রাসা, সুন্দরকাঠি বাইতুল আমান মসজিদ পরিচালনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। বিজ্ঞপ্তি