ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার হাজার পিস ইয়াবাসহ রুবেল ভূঁইয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাই শিমুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেল ভূঁইয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনার কোট গ্রামের লিটন ভূঁইয়ার ছেলে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আরও ৩টি মাদকের মামলা রয়েছে।
তিনি আরও জানান, এলাকায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।