আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গ্রাহকদের জন্য দেশের টপক্লাস ৩০০টিরও বেশি ব্র্যান্ডের ওপর ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এই ছাড়ের আওতায় থেকেছে ফ্যাশন থেকে শুরু করে খাবার, মুদি থেকে গয়না এবং গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র থেকে অনলাইন শপিংসহ আরও অন্য পণ্য কেনার সুযোগ। ব্যাংকের কার্ডহোল্ডাররা অ্যাস্টরিয়ন, বিশ্বরঙ, কে-ক্র্যাফট, সারা লাইফস্টাইল এবং টুয়েলভ ক্লদিংসহ দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন আউটলেটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন। কার্ডহোল্ডাররা আড়ং, অ্যাপেক্স এবং বাটার মতো পছন্দসই ব্র্যান্ডে নির্দিষ্ট মার্চেন্টের কাছ থেকে অনলাইন কেনাকাটায় ১০ শতাংশ ক্যাশব্যাক উপভোগ করবেন। এ ছাড়া গ্রাহকরা ট্রান্সকম ডিজিটাল, গ্যাজেট অ্যান্ড গিয়ার, সিঙ্গার, বাটারফ্লাই, ওয়ালটন, এসকোয়্যার, র্যাংগস ইলেকট্রনিকসসহ ২২টি ইলেকট্রনিক ব্র্যান্ডে শূন্য শতাংশ ইন্টারেস্টে ২৪ মাস পর্যন্ত পেফ্লেক্স (ইএমআই) সুবিধা উপভোগ করতে পারবেন।
এ ছাড়া দেশের ২১টি শীর্ষস্থানীয় জুয়েলারি ব্র্যান্ডে সব ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা উপভোগ করবেন ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। মিঠাইওয়ালা, প্রিমিয়াম সুইটস এবং খাজানা মিঠাইসহ মিষ্টির দোকানে উপভোগ করবেন ২০০ টাকা ক্যাশব্যাক। ভ্রমণের গ্রাহকরা শেয়ারট্রিপ এবং গো জায়ানে যথাক্রমে ৭০ ও ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। গ্রাহকরা তাদের পরিবার এবং বন্ধুদের নিয়ে ৫৭টি রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনারে ২০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন। বিজ্ঞপ্তি