জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন চীন থেকে আসা চিকিৎসকরা। সকালে দলটির বেশ কয়েকজন ঢাকা মেডিকেল ও বার্ন ইন্সটিটিউট পরিদর্শনে যান। সেখানে রোগী ও দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলেন। উন্নত চিকিৎসার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তারা
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান দলটির চিকিৎসকরা। সেখান থেকে যান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চীনা চিকিৎসক দলটিতে সার্জারি, অর্থপেডিক্স ও আই স্পেশালিস্ট রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চীনা চিকিৎসকরা ঢাকা মেডিকেলে ২০ জন রোগী দেখেছেন। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ এসেছেন। জেনারেল সার্জারি, এই অর্থপেডিক্স , আই স্পেশালিস্ট এসেছেন। ভিজিট করতে এসেছেন। আপাতত কোনো সার্জারি করবেন না। পরশু স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে সব জানাবেন তারা। তারা বাংলাদেশের চিকিৎসার প্রশংসা করেছেন। তবে অনেকগুলো জটিল কেস আসে যার জন্য লজিস্টিক দরকার।
চীনা চিকিৎসকরা বলেন, সবাই কাজটাকে খুব গুরুত্ব দিচ্ছে। আজ যাদের দেখা হলো, বিকেলে বসে তার ওপর রিপোর্ট তৈরি করবো এবং সেটি চীনে পাঠাবো। পরে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। কী ধরনের লজিস্টিক দরকার , এক্সপার্ট দরকার পরে জানাব।