নবাবপুরে ইস্টার্ন ব্যাংকের ৪০তম উপশাখা উদ্বোধন

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর নবাবপুরের হাজি ওসমান গনি রোডে অবস্থিত মাজেদ সর্দার টাওয়ারে ব্যাংকের ৪০ তম উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ইবিএল ঢাকার আঞ্চলিক শাখার প্রধান ফারজানা আলীসহ ইস্টার্ন ব্যাংকের সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।