বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ধারাবাহিক আন্দোলনের কারিগর তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতা সবাই অংশগ্রহণ করেছেন। কারও ভূমিকা খাটো করা যাবে না। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওয়াসিম, মুগ্ধ এবং আবু সাঈদসহ নিহত শহীদদের।সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার অভিপ্রায় নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বাংলাদেশিদের ঐক্যই পারবে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে।
সভায় উপস্থিত ছিলেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। সভাটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ প্রায় সকল সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ, সহ সাংগঠনিক, সম্পাদকরা।
সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।