ফেনী

আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে হামলার ঘটনায় আবদুর রহমান শামীম (২১) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লেমুয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তেরোবাড়ীয়া ইসমাইল কাজী বাড়ি থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। শামীম সদর উপজেলার লেমুয়া এলাকার সালেহ আহাম্মদের ছেলে। তিনি লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

শামীম গত ১৯ জুলাই শহরের বড় মসজিদ এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ফেনী মডেল থানায় করা দুটি মামলার আসামি। এ ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।