এক সেঞ্চুরিতেই বিরাট লাফ পান্তের

সড়ক দুর্ঘটনায় ক্যারিয়ারই ছিল হুমকির মুখে। সেই লড়াইয়ে জিতে আবার ২২ গজে ফিরেছিলেন রিশাভ পান্ত। ৬৩২ দিন আগে সবশেষ টেস্ট যখন খেলেছিলেন, তখন ক্রিকেটের কুলিন সংস্করণের ব্যাটিং র‌্যাংকিংয়ে তার অবস্থান ছিল ৫ নম্বরে। আর দেড় বছর পর মাঠে নেমেই বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেই তিনি উঠে এসেছেন ৬ নম্বরে। এছাড়া বাংলাদেশের পেসার টানা দুই টেস্টে ৫ উইকেট নিয়ে উন্নতি করেছেন। চেন্নাইয়ের দ্বিতীয় ইনিংসে ৮২ রান করে আবার উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও উন্নতি হয়েছে।  

পেস বোলার হিসেবে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বেশ ভালো যাচ্ছে হাসানের। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে শুবমান গিল, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে শুরুতেই ফিরিয়ে ভারতকে চাপে ফেলেন তিনি। সবমিলিয়ে প্রথম ইনিংসে ৮৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। পুরো টেস্টে বাংলাদেশের প্রাপ্তি বলতে এটুকুই।

এমন পারফরম্যান্সের পর আইসিসির বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন হাসান। সাপ্তাহিক হালনাগাদে ৫ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন তিনি। উন্নতি হয়েছে তাসকিন আহমেদেরও। ৪ উইকেট নেওয়া স্পিডস্টার ৮ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে উঠেছেন ডানহাতি এই পেসার। আরেক পেসার নাহিদ রানা এক ধাপ এগিয়ে ৭৮তম স্থানে জায়গা করে নিয়েছেন। স্পিনারদের মাঝে মেহেদি হাসান মিরাজ এক ধাপ পিছিয়েছেন এবং সাকিব আল হাসান ৬ ধাপ পিছিয়ে গেছেন।

ব্যাটারদের মাঝে আইসিসির র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শান্তর। লম্বা সময় ধরেই ব্যাট হাতে রানের দেখা পাচ্ছিলেন না বাংলাদেশের অধিনায়ক। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ২০ রান করা শান্ত দ্বিতীয় ইনিংসে করেছেন ৮২ রান। ১০ মাস পর ফিফটি করে বাঁহাতি এই ব্যাটার ১৪ ধাপ এগিয়ে বর্তমানে আছেন ৪৮ নম্বরে। ব্যাটারদের মাঝে বড় অবনতি হয়েছে লিটন দাস, মুশফিকুর রহিম এবং মুমিনুল হকদের।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছেন পান্ত। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩৯ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেছেন পান্থ। ফলে ৭৩১ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এসেছেন তিনি। উন্নতি হয়েছে জশস্বী জয়সোয়ালেরও। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৬ রান করেছেন তিনি। ৭৫১ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠেছেন তিনি।

ক্রমতালিকায় উন্নতি হয়েছে ভারতের আরও এক ব্যাটারের। চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে ১১৯ রান করেছেন শুবমন গিল। ফলে পাঁচ ধাপ উঠেছেন তিনি। আগে ১৭ নম্বরে ছিলেন তিনি। নতুন ক্রমতালিকায় তিনি ১২ নম্বরে।

পিছিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারত অধিনায়ক আগে পঞ্চম স্থানে ছিলেন। সেখান থেকে এক ধাক্কায় ১০ নম্বরে নেমে গিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ৫ রান করেছেন রোহিত। তাই নেমেছেন তিনি। রোহিতের রেটিং পয়েন্ট ৭১৬। বিরাট চেন্নাই টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ১৭ রান করেছেন। তিনি সাত থেকে ১২ নম্বরে নেমেছেন। বিরাটের রেটিং পয়েন্ট ৭০৯।

এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। তার রেটিং পয়েন্ট ৮৯৯। প্রথম দশে থাকা বাকি ক্রিকেটারেরা হলেন-কেন উইলিয়ামসন (দ্বিতীয়) ও ড্যারিল মিচেল (তৃতীয়), স্টিভ স্মিথ (চতুর্থ), উসমান খাজা (সপ্তম), মোহাম্মদ রিজওয়ান (অষ্টম) ও মার্নাস লাবুশেন (নবম)।