কানপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে ভারত। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে ম্যাচ। এই কানপুর টেস্টকে ঘিরে দারুণ উদ্যোগ গ্রহণ করেছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন।
দেশের জন্য প্রাণ উৎসর্গ করা সেনা সদস্যদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে ম্যাচটি দেখতে।
উত্তর প্রদেশ এবং এর আশে পাশের অঞ্চলে থাকা শহীদ সেনা সদস্যদের পরিবারের লোকদের আমন্ত্রণ জানানো হয়। পরিকল্পনায় আছে কানপুর টেস্ট দেখতে আসা শহীদ পরিবারের সদস্যরা একটি করে গাছ লাগাবেন।
এরই মধ্যে শহীদদের পরিবারের কাছে চিঠি পাঠানো হয়েছে। যারা স্টেডিয়ামের এসে ম্যাচটি দেখতে আগ্রহী হবেন তাদের দেওয়া হবে বিশেষ পাস।