পর্যটন দিবস উপলক্ষে বিমানের টিকিটের ১৫% ছাড়

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমানের সব অভ্যন্তরীণ রুটসহ দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকিটের মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব রুটের যাত্রীরা শিডিউলে থাকা যেকোনো দিনের টিকিট আজ কিনলে ওই ডিসকাউন্ট পাবেন।

বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট www.biman-airlines.com  থেকে টিকিট কিনলে এ ডিসকাউন্ট পাওয়া যাবে। ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে প্রমোকোড BIMANWTD24 ব্যবহার করতে হবে। বিজ্ঞপ্তি