ভেজা আউটফিল্ড, টসে বিলম্ব

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে বৃহস্পতিবার সারারাত বৃষ্টি হওয়ায় গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা। আর তাই টস হতে দেরি হবে।

আজ সকালের আবহাওয়াও মেঘলা। এই ম্যাচই হয়ে যেতে পারে সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট।

বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা।