টস সাড়ে ১০টায়, খেলা শুরু ১১টায়

সারারাতের বৃষ্টিতে কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা।আর তাই টসে হয়েছে বিলম্ব। বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। তারপর দিয়েছেন নতুন সময়। 

তাদের দেওয়া নতুন সময় অনুযায়ী, টস হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হবে টস, খেলা শুরু হবে ১১টায়।

আজ সকালের আবহাওয়াও মেঘলা। এই ম্যাচই হয়ে যেতে পারে সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট।