নেত্রকোণায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কুড়পাড় জেলা প্রশাসক চত্বরে এক র্যালি অনুষ্ঠিত হয়। এতে বিয়াম ওয়েসিস ল্যাবরেটরি স্কুলের কোমলমতি শিশুরা অংশ নিয়েছে। সাথে ছিলেন অভিভাবকরা। র্যালিটি জেলা প্রশাসকের অফিস গেইট থেকে প্রধান সড়ক পর্যন্ত গিয়ে ফিরে এসে শেষ হয়।
র্যালি শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। পরে দিবসের গুরুত্ব নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অপার সম্ভাবনাময় দুর্গাপুর, কলমাকান্দা ও হাওরাঞ্চলকে ঢেলে সাজানো হবে। সাথে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করার কথাও জানান তিনি।