মহান ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক, বিশিষ্ট লেখক ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক আবদুল গফুর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
ছেলে তারিক আল বান্না অধ্যাপক আবদুল গফুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানাজা ও দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুরের জন্ম ১৯২৯ সালে রাজবাড়ীর দাদুপুর গ্রামে। ১৯৫২ সালে তিনি মহান ভাষা আন্দোলনে অংশ নেন। ২০০৫ সালে তিনি একুশে পদক লাভ করেন।