নেত্রকোণার কেন্দুয়ায় ছেলের বৌভাতের রান্নার জন্য লাকড়ি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বিশ্বনাথ খাঁ (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছে। শনিবার দুপুর সাড়ে ১২টা দিকে কুমুরুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিশ্বনাথ খাঁ উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমুরুড়া গ্রামের বিশেস্বর চক্রবর্তীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ শনিবার বিশ্বনাথ খাঁর ছেলের বৌভাত হওয়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে অনুষ্ঠানের জন্য বিশ্বনাথ খাঁ নিজ বাড়ির ঘরের আড়ার উপর থেকে লাকড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।