বিইউপিতে এমফিল-পিএইচডি সুপারভাইজার ও গবেষকদের পরিচিতি অনুষ্ঠান

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ ২০২৩—২০২৪বি সেশনের এমফিল ও পিএইচডি গবেষকদের সাথে তাদের সুপারভাইজারদের পরিচিতি এবং গবেষণার শিরোনাম চূড়ান্ত করার জন্য সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ (সিএইচএসআর) কতৃর্ক আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব—উল আলম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে গবেষক এবং সুপারভাইজারদের সাথে মতবিনিময় এবং মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ২০২৩—২০২৪বি সেশনের সকল গবেষক, সুপারভাইজার এবং কো—সুপারভাইজার উপস্থিত ছিলেন।