আইপিএলে গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদবকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লখনৌ সুপার জায়ান্টের হয়ে খেলা মায়াঙ্ক পেয়েছেন গতি ও অ্যাকুরেসি বজায় রাখার পুরস্কার। ভারতীয় দলে ফিরেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী এবং উইকেটকিপার জিতেশ শর্মা।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১৫ সদস্যের এ দল রাতে ঘোষণা করে বিসিসিআই। দলে রাখা হয়নি রিশাভ পান্ত ও শুবমান গিলকে। তিন ম্যাচের এ সিরিজের ম্যাচগুলো ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরবাদে হবে।
বাংলাদেশ সিরিজে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সানজু সামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটকিপার), আর্শদীপ সিং, হারশিত রানা, মায়াঙ্ক যাদব