শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চার নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং মহানগর বিএনপির মনিটরিং সেলের সুপারিশক্রমে নগরীর বিভিন্ন ওয়ার্ডের ৪ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন-এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল।

বহিষ্কৃতরা হলেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ আইনুল আবেদীন মারুফ, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সুমন হাওলাদার, ১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বিপুল ও ৯নং ওয়ার্ড বিএনপির কর্মী শেখ সোহেল বাসার।