বুদাপেস্টে ওয়াদিফার প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার নর্ম

হাঙ্গেরির বুদাপেস্টে সিক্স ডে বুদাপেস্ট আন্তর্জাতিক মাস্টার্স দাবায় আন্তর্জাতিক নারী মাস্টারের নর্ম পেয়েছেন বাংলাদেশের ওয়াদিফা আহমেদ। তিনি ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়ে আন্তর্জাতিক নারী মাস্টার নর্মের পাশাপাশি চতুর্থ হয়েছেন।

আজ শেষ রাউন্ডের খেলায় নারী ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ইউক্রেনের ফিদে মাস্টার বাসিরভ কেমালকে হারান। এটি ওয়াদিফার প্রথম আন্তর্জাতিক মাস্টারের নর্ম। তার রেটিং বেড়েছে ১৩০। বর্তমান রেটিং ১৯৮৮।

গ্র্যান্ডমাস্টার্স দাবার বি ক্যাটাগরিতে ফিদে মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে অষ্টম হন। সি ক্যাটাগরিতে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হন।

এ ক্যাটাগরিতে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ খেলায় ৩ পয়েন্ট পেয়েছেন।

ফিদে মাস্টার মনন রেজা নীড় আয়ারল্যান্ডের নেমিথ জালানকে ও নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ডেনমার্কের রামসডাল রেসসিকে হারিয়েছেন।