১৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। চার সদস্যের এ কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আইন অনুষ্ঠানের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ইকরামুল হক এবং সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) আইয়ুব আলীকে।
কমিটির অনান্য সদস্যরা হলেন, ম্যানেজমেন্ট বিভাগ অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।