কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলায় স্বাগতম। গ্রিন পার্ক স্টেডিয়ামের আজকের সকালটা আগের তিন দিনের মতো নয়। আজ সকাল থেকেই কানপুরের আকাশে উঁকি দিয়েছে সূর্য। চারদিকে উজ্জ্বল রোদ। মাঠে নেমে পড়েছেন দুই দলের খেলোয়াড়েরা। মুশফিক মাঠে নেমে ব্যাটিং অনুশীলন করছেন। রোদচশমা পরে মাঠে আছেন ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলি।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। তবে প্রথম দুই সেশনে ১৫ মিনিট করে বাড়ানো হয়েছে খেলার সময়। প্রথম দিন ৩৫ ওভার খেলা হওয়ার পর আর বলে মাঠে গড়ায়নি।
তাই সবাইকে মনে করিয়ে দেওয়া যাক বাংলাদেশের স্কোর: ৩ উইকেটে ১০৭ রান নিয়ে ব্যাট আজ ব্যাট করতে নামবে বাংলাদেশ। মুমিনুল ৪০ আর মুশফিক ৬ রান নিয়ে উইকেটে আছেন।