বগুড়ায় বৃদ্ধকে জবাই করে হত্যা

বগুড়ার কাহালু উপজেলায় আব্দুল বাছেদ (৭০) নামে এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷রোববার (২৯ সেপ্টেম্বর) রাতের উপজেলার লহরা পাড়া এলাকায় একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত আব্দুল বাছেদ ওই এলাকার মৃত বসারাতুল্লাহর ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
 
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান হত্যার বিষয়টি নিশ্চিত করেন। 
ওসি জানান, রবিবার রাত ৯টার দিকে খাওয়া শেষ করে নিজ বাড়ির সামনেই রাস্তার পাশে একটি মুদি দোকানের মধ্যে ঘুমিয়ে পড়েন আব্দুল বাছেদ। রাতে দুর্বৃত্তরা দোকানের মধ্যে ঢুকে বাছেদকে গলা কেটে হত্যা করে। এছাড়াও বাছেদের গলায় রশি দিয়ে পেচিয়ে এবং দুই পায়ের রগ কেটে দেয় তারা। পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে। এ ঘটনায় পুলিশ জড়িতদের ধরতে কাজ শুরু করেছে। খুব দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।