নিরাপত্তা নিয়ে ছিল শঙ্কা। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত বাংলাদেশে আসবে কি না তা নিয়ে ছিল ধোঁয়াশা, ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিল ক্রিকেটারদের ওপর। তারপর দেশে এসেছিল তাদের নিরাপত্তা প্রতিনিধি দল। তারা সন্তুষ্ট হয়ে গিয়েছিল। অবশেষে প্রতিনিধিদের সবুজ সংকেত পেয়েই বাংলাদেশ সফর নিশ্চিত করেছে প্রোটিয়ারা।
আগামী ১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট। পরে ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে তারা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সফরের সময়সূচি:
১৬ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা দলের আগমন
২১-২৫ অক্টোবর: প্রথম টেস্ট, মিরপুর
২৯ অক্টোবর-২ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম
৩ নভেম্বর: দক্ষিণ আফ্রিকার ঢাকা ত্যাগ
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথিউ ব্রিটসকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, সেনুরান মুথুসামি, ডেইন প্যাটারসন, ডেইন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইন।