সামাজিক মাধ্যমে বিজরী বরকতুল্লাহ বেশ সক্রিয়। নানা বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেন। নিজের দৈনন্দিন বিষয় নিয়েও মাঝেমধ্যে পোস্ট দেখা যায় তার। তবে এবার একজনকে উদ্দেশ্য করে লিখলেন মানসিক বিকারগ্রস্ত,অপ্রকৃতস্থ। কিন্তু কাকে উদ্দেশ্য করে লিখলেন? এই প্রশ্ন অবশ্য নেটিজেনরা জানতে চাইছেন- তবে এ ব্যাপারে কোনো উত্তর দেননি।
বিজরী বরকতুল্লাহ লিখেছেন, যিনি নিজ প্রচারের ক্ষেত্রে অযথাই অত্যাধিক প্রাধান্য পেতে চান, তিনি ক্যামেরা দেখলেই যেচে অবলিলায় অনেক কথাই বলেন সত্য মিথ্যা মিলিয়ে। তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত,অপ্রকৃতস্ত, স্থিতিশীল নন। কিন্ত কিছু ভিউ বানিজ্যের আশায় যিনি তার কথা যাচাই বাছাই ছাড়াই তা গণমাধ্যমে প্রচার করেন তিনি সম্মান হরণকারী,তথাকথিত প্রগতিশীল, অপপ্রচারকারী।
বিজরীর এই প্রতিক্রিয়ার কন্টেক্সট অনেকেই জানতে চাইছেন সামাজিক মাধ্যমের মন্তব্য বাক্সে। কিন্তু সেখানে নিরব থাকলেও আরেকজন এসে উত্তর দিয়ে যাচ্ছেন। এমনই একটি উত্তর হলো ইলোরা গহবর। অর্থাৎ নেতীজেনরা বলতে চাইছেন ইলোরাকে নিয়েই তার এই প্রতিক্রিয়া।