তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আর্চেলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, তাদের নতুন ক্যাম্পেইন ‘সিঙ্গার বাংলাদেশের রুপান্তর যাত্রা' উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানের নতুন লক্ষ্যের সাথে মিল রেখে একটি অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, নতুন কনসেপ্ট স্টোর ও ওয়ার্কস্পেস সহ বেশকিছু রূপান্তর সম্পন্ন করেছে সিঙ্গার বাংলাদেশ।
এই রূপান্তরের মাধ্যমে বাংলাদেশে কচ গ্রুপ ও আর্চেলিকের বৈশ্বিক দক্ষতা ও মান নিয়ে আসা হয়েছে; যা ক্রেতাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে এবং এই পদক্ষেপ সিঙ্গার বাংলাদেশের শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করে।
সিঙ্গার বাংলাদেশের এই পরিবর্তন যাত্রায় পাশে থাকছে তুর্কি সুপারস্টার বুরাক ঔজচিভিত, যা শুধুমাত্র ব্র্যান্ডের উন্নতিকে প্রতিফলিত করবে না বরং একটি টেকসই, গ্রাহক-কেন্দ্রিক ভবিষ্যৎ তৈরির ভিশনকেও নির্দেশ করবে। বুরাক ঔজচিভিত এই ক্যাম্পেইনটিতে সিঙ্গার বেকোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করেছেন।