সাকিবকে ব্যাট উপহার কোহলির, সাংবাদিকদের ‘বিদায়ী’ শুভেচ্ছা

কানপুরে সম্ভবত ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলে ফেললেন সাকিব আল হাসান। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে তিনি আনুষ্ঠানিক বিদায় নিতে পারবেন কিনা- সেটা পুরোপুরি অনিশ্চিত। তাই কানপুরে ৭ উইকেটের পরাজয় শেষে সময়টা হয়ে উঠল সাকিবের।সাকিবকে ব্যাট উপহার দেন বিরাট কোহলি। ছবি: মোশারফ ভুবন

বাংলাদেশের বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডারকে ব্যাট উপহার দিয়েছেন ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলি। ম্যাচ শেষে কোহলিকে সাকিবের গলা জড়িয়ে কথা বলতে দেখা যায়। ছবি: মোশারফ ভুবন

সাকিবকে স্মারক উপহার দিয়েছেন কানপুরে যাওয়া বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরা। ছবি: মোশারফ ভুবন

টেস্ট ক্যাপ পরে সম্ভবত শেষবারের মতো মাঠ ছাড়ছেন সাকিব। ছবি: মোশারফ ভুবন

সাকিবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ছবি: মোশারফ ভুবন

সাকিবের সম্ভাব্য শেষ টেস্টের স্মৃতিটা ধরে রাখলেন সাংবাদিকরা। ছবি: মোশারফ ভুবন