আমিরাতে বান্ধবীর বাবার সঙ্গে অনন্যা

শাহরুখ খানের মেয়ে অনন্যা পান্ডের খুবই কাছের বন্ধু সুহানা খান। দুজনের বন্ধুত্ব বলিউডে বেশ আলোচিত। তবে এবার বান্ধবী সুহানার বাবার সঙ্গে দেখা গেল অনন্যাকে।

সম্প্রতি বলিউড তারকাদের মেলা বসেছিল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে। ঝলমলে আয়োজনে সম্পন্ন হয় (ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি) আইফা অ্যাওয়ার্ড। এ বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার তালিকা দখল করে নেন সবার প্রিয় অভিনেতা শাহরুখ খান। এবং সেরা অভিনেত্রীর খেতাব পেলেন রানি মুখার্জি।

এদিন মঞ্চে শাহরুখের পারফর্ম ছিল। তবে অনন্যা একটি অদেখা ছবি পোস্ট করেছেন ইনস্টগ্রাম অ্যাকাউন্টে। সেখানেই শাহরুখের সঙ্গে দেখা গেল তাকে। তবে ধারণা করা হচ্ছে কোনো পারফর্ম্যান্স নয়। মূলত শখ করেই অনন্যা এই ছবি তুলেছেন। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, সবসময় ভালোবাসি। 

জানান দিয়েছেন এটি আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তোলা। নেটিজেনদের মনে প্রশ্ন উঠতে পারে বান্ধবীর বাবার সঙ্গে ছবি সেই বান্ধবী সুহানার প্রতিক্রিয়া কী? হ্যাঁ সুহানার প্রতিক্রিয়াও পাওয়া গেল। এই ছবিতে সুহানা মন্তব্য করেছেন, উচ্ছ্বসিত হয়ে। লিখেছেন, কিউটিস। 

আইফা মঞ্চে কাঁপিয়েছেন কৃতি স্যানন, নোরা ফাতেহি, শাহিদ কাপুররা। তবে সেখানেও বাজিমাত করলেন কিংবন্তি রেখা।  এ বছর বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী।