মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন শুক্রবার

সংক্ষিপ্ত সফরে আগামী শুক্রবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় আসছেন তিনি। এ সময় বাণিজ্য ও শ্রমবাজারসহ নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আনোয়ার ইব্রাহিমের সরকারি সফরটি হতে যাচ্ছে প্রথম কোনো সরকারপ্রধানের বাংলাদেশে সফর। এ ছাড়া এটি হবে প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর।