পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অপ্রয়োজনে বিমানবন্দরের ‘নীরব এলাকায়’ হর্ন বাজালেই ৫০০ টাকা জরিমানা করা হবে। এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিশে^র অন্য কোথাও বাংলাদেশের মতো এতটা হর্ন বাজায় না।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের সামনে থেকে ‘নীরব এলাকা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বেবিচকের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘গাড়িতে হর্ন বাজানো এটা আমাদের দীর্ঘদিনের অভ্যাসের বিষয়, তাই হুট করে হর্ন না বাজানো কঠিন কাজ। তবে অবশ্যই আমাদের ধীরে ধীরে পরিবর্তন হতে হবে।