এবি ব্যাংক পিএলসি নতুন দিন গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের হাটহাজারীতে ২০০ এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ডেবিট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। চট্টগ্রামে এবি ব্যাংকের হাটহাজারী শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তারিক আফজালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।