রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার (২ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
এ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।