রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদ। উপজেলা জুড়ে পরিচিত ছিলেন ভয়ংকর ত্রাস হিসেবে। তাহেরপুর পৌরসভার তিনবারের মেয়র, আর সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে বিতর্কিতভাবে এমপি নির্বাচিত হয়ে এলাকা জুড়ে তার দখলবাজির চিহ্ন রেখে গেছেন।
যখন যে জায়গা বা সম্পদ পছন্দ হয়েছে, দখলে নিয়েছেন কালাম। গড়ে তুলেছিলেন নিজস্ব সশস্ত্র ক্যাডার বাহিনী। তার অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না কারও, এমনকি দলীয় লোকজনও তার বিপক্ষে কথা বলতে পারেননি।
সংখ্যালঘুদের বাড়িঘর, জায়গা-জমি, পুকুর এবং কলেজ ও মন্দিরের জায়গা দখলের অভিযোগ রয়েছে সাবেক এই এমপির বিরুদ্ধে। করেছেন নিয়োগ-বাণিজ্যও। আর এসবের মাধ্যমে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ।
বাগমারা জুড়ে ত্রাসের রাজত্ব তৈরি করলেও ৫ আগস্টের পটপরিবর্তনের পর সপরিবারেই পালিয়েছেন এলাকা ছেড়ে।
বিস্তারিত পড়ুন এখানে